Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪২ pm ২১, মে ২০২৬
in বিশ্ব
A A
0

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসার ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) ডিএমপি কমিশনারকে এ নির্দেশ দেওয়া হয় বলে আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। মন্ত্রী বলেন, ঘটনার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার (২০ মে) গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দিতে তিনি শিশুটিকে ধর্ষণ ও হত্যার বিস্তারিত বর্ণনা দেন বলে আদালত সূত্রে জানা গেছে। তিনি আরও জানান, ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন এবং ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তার কোনো পূর্ব বিরোধ ছিল না।

এর আগে মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তথ্যমতে, শিশুটি বাসা থেকে বের হলে তাকে কৌশলে ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখানে নির্যাতন ও হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পরে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বাথরুমে একটি বালতির ভেতর থেকে শিশুটির খণ্ডিত মাথা পাওয়া যায়।

ঘটনার পর অভিযুক্তের স্ত্রীকে আটক করা হয় এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

Tags: ধর্ষণরাজধানীরামিসাশিশু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ব্রিজের নিচ থেকে আহত যুবকের মৃত্যু
  • সিরাজগঞ্জে ট্যাংলরির চাপায় নারী নিহত
  • সদরপুরে পদ্মায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
  • শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কুড়িগ্রামে বজ্রাপাতে যুবকের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম