Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রে নতুন নিয়মের আঘাত, চাকরি না পেলে ৬০ দিনে দেশ ছাড়ার শর্ত

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৭ pm ২১, মে ২০২৬
in বিশ্ব
A A
0

বছরজুড়ে কঠোর পরিশ্রম করে আমেরিকার শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হাজারো ভারতীয় প্রকৌশলী ও সফটওয়্যার ডেভেলপার। স্থায়ী জীবন গড়ে তোলা, বাড়ি-গাড়ি কেনা এবং পরিবার নিয়ে নতুন ভবিষ্যৎ গড়ার স্বপ্নে এগোচ্ছিলেন তারা।

কিন্তু সিলিকন ভ্যালিতে শুরু হওয়া নতুন দফার গণছাঁটাই সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। শুধু চাকরি হারানো নয়, অনেকের জন্য এটি যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মেটা প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করেছে, আমাজনও বিভিন্ন পর্যায়ে কর্মী সংখ্যা কমাচ্ছে। একই পথে হাঁটছে লিঙ্কডইনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানও। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়াতে গিয়ে ব্যয় সংকোচনের অংশ হিসেবেই এই ছাঁটাই চলছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে কর্মরত বেশিরভাগ ভারতীয় আইটি পেশাজীবী এইচ-১বি ভিসার ওপর নির্ভরশীল। এই ভিসা সরাসরি চাকরির সঙ্গে যুক্ত থাকায় চাকরি হারালেই তাদের অভিবাসন অবস্থান ঝুঁকিতে পড়ে। নিয়ম অনুযায়ী, নতুন নিয়োগকর্তা বা স্পনসর খুঁজে পেতে তারা সর্বোচ্চ ৬০ দিনের সময় পান। এর মধ্যে ব্যবস্থা না হলে দেশ ছাড়তে হয়।

এই সীমিত সময়সীমাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রযুক্তি খাতে নিয়োগ ধীর হয়ে যাওয়ায় নতুন চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে। ৬০ দিনের এই সময় শেষ কর্মদিবস থেকে গণনা শুরু হয়, যা পরিস্থিতিকে আরও চাপপূর্ণ করে তুলছে।

বাসাভাড়া, ঋণের কিস্তি, সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যবিমার খরচ সামলাতে গিয়ে অনেকেই চরম অনিশ্চয়তায় পড়েছেন। কেউ কেউ সাময়িকভাবে ভিজিটর ভিসায় থাকার আবেদন করলেও কঠোর যাচাই-বাছাইয়ের কারণে সেটিও নিশ্চিত সমাধান নয়।

পরিসংখ্যান বলছে, চলতি বছরে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে ১ লাখের বেশি কর্মী চাকরি হারিয়েছেন, যার বড় অংশই ভারতীয়। এর ফলে অনেকেই এখন দেশে ফিরে যাওয়ার বা ইউরোপ-কানাডার মতো বিকল্প গন্তব্যে যাওয়ার কথা ভাবছেন।

এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে প্রচলিত আইটি চাকরির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন উদ্বেগ, যা এই অনিশ্চয়তাকে আরও গভীর করছে।

Tags: দেশবিশেষ নিউজযুক্তরাষ্ট্
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে পদ্মায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
  • শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কুড়িগ্রামে বজ্রাপাতে যুবকের মৃত্যু
  • চতুর্ভুজ প্রেমের বলি আল আমীন
  • রামিসা হত্যাসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম