Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদে কালা ভুনা রাঁধতে চাইলে ঝটপট দেখে নিন এই রেসিপি

Nuri JahanbyNuri Jahan
১:২২ pm ২১, মে ২০২৬
in লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :

ঈদুল আজহাকে সামনে রেখে গরুর মাংসের ঐতিহ্যবাহী পদ কালা ভুনা ঘরেই সহজভাবে রান্নার রেসিপি নিয়ে আগ্রহ বাড়ছে। বিশেষ করে ঈদের দিন ভারী ও সুস্বাদু খাবারের তালিকায় এই খাবারটি অনেকের প্রথম পছন্দ।

প্রথমত হাড়সহ গরুর মাংস, টক দই, আদা-রসুন বাটা, মরিচ, জিরা, ধনে, গরম মসলা, পেঁয়াজ ও সরিষার তেলসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে কালা ভুনা তৈরি করুন। এই রান্নার বিশেষত্ব হলো আলাদা পানি না দিয়ে মাংসের নিজস্ব রসেই ধীরে ধীরে কষিয়ে নেওয়া।

প্রথমে মাংস ভালোভাবে মসলায় মেখে অন্তত এক ঘণ্টা মেরিনেট করে নিন। এরপর ঢেকে মাঝারি আঁচে ধীরে ধীরে রান্না করলে মাংসের পানি বের হয়ে আসে এবং তা কষাতে কষাতে কালচে রঙ ধারণ করে। পর্যায়ক্রমে বাগার ও কাঁচা মরিচ দিয়ে শেষ ধাপে আরও কিছুক্ষণ রান্না করলে তৈরি হয় সুস্বাদু কালা ভুনা।

ধৈর্য নিয়ে কম আঁচে দীর্ঘ সময় রান্না করাই এই পদটির মূল রহস্য। এতে মাংস নরম হয় এবং স্বাদ ও ঘ্রাণ দুটোই বৃদ্ধি পায়।

রেসেপি দিয়েছেন নুরী জাহান মুন 

১. গরুর মাংস ২ কেজি
২. লবণ স্বাদ মতো
৩. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
৪. মরিচ গুঁড়া স্বাদ মতো
৫. ধনে গুঁড়া দেড় টেবিল চামচ
৬. জিরার গুঁড়া দেড় টেবিল চামচ
৭. রসুন বাটা ২ টেবিল চামচ
৮. আদা বাটা ৩ টেবিল চামচ
৯. গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ
১০. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
১১. কাঁচা পেঁয়াজ কুচি ৩ কাপ
১২. আধা কাপ সরিষার তেল
১৩. তেজপাতা ৪টি
১৪. দারুচিনি ৫টি
১৫. গোল মরিচ ৭-৮টি
১৬. এলাচ ৫টি
১৭. লবঙ্গ ৪-৫টি ও
১৮. কাঁচা মরিচ ৬-৭টি।

১৯. আরো সুস্বাদু করতে চাইলে দিয়ে দিন রাঁধুনী কালা ভুনা মসলা।

বাগাড়ের জন্য

১. সরিষার তেল আধা কাপ
২. আদা কুচি আধা টেবিল চামচ
৩. রসুন কুচি দেড় টেবিল চামচ
৪. শুকনো মরিচ ৭-৮টি ও
৫. প্রয়োজনমতো গরম পানি।

ঈদের বিশেষ খাবার হিসেবে গরম ভাত, পোলাও বা খিচুড়ির সঙ্গে কালা ভুনা পরিবেশন করা হলে তা খাবার টেবিলকে আরও আকর্ষণীয় করে তোলে।

 

Tags: #ঈদ_রেসিপি#ঈদ_স্পেশাল#কালা_ভুনা#গরুর_কালা_ভুনা#গরুর_মাংস_রেসিপি#বাঙালি_রান্না#রান্নাঘর_টিপসবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামে বজ্রাপাতে যুবকের মৃত্যু
  • চতুর্ভুজ প্রেমের বলি আল আমীন
  • রামিসা হত্যাসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন
  • ধর্ষণ মামলায় ভয়াবহ বর্ণনা দিল আসামি ও তার স্ত্রী
  • শরীয়তপুরে মাদকের বিরুদ্ধে যুবকদের বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম