Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গ্যাস উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে কাজ করছে সরকার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ২০, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে কামতা-২ এবং তিতাস ফিল্ডের তিনটিসহ মোট চারটি নতুন কূপ খননের কার্যক্রম শুরু হয়েছে। এসব কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে দৈনিক প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২০ মে) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে ‘মূল্যায়ন-কাম-উন্নয়ন’ কূপ খনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, নতুন কূপগুলো থেকে গ্যাস উৎপাদন শুরু হলে শিল্পকারখানাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে, যা বন্ধ থাকা অনেক উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করতে সহায়তা করবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্যাস আমদানির ওপর চাপ কমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটবে।

তিনি বলেন, জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য। পর্যায়ক্রমে দেশকে আমদানি নির্ভরতা থেকে বের করে এনে টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পুরোপুরি নিশ্চিত করা সহজ নয়। তবে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পরিস্থিতি উন্নয়নে কাজ করছে।

আবাসিক গ্যাস সংযোগ প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে সরকারের অগ্রাধিকার শিল্প ও বিদ্যুৎ খাত। এসব খাতে সরবরাহ নিশ্চিত করার পর ধাপে ধাপে আবাসিক খাত বিবেচনায় আনা হবে।

অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বিজিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক এবং প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: গ্যাসসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টিকার ঘাটতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে ৫টি চিঠি দিয়ে সতর্ক করেছিল ইউনিসেফ
  • লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক
  • মিরপুরে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, পুলিশকে ধাওয়া দিল বস্তিবাসী
  • শরীয়তপুরে ডাক্তার নাসিরের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন
  • ইসরায়েলের অর্থমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম