Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম: সুসুয়া চরে ৬৯ শিশুর মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৬ pm ২০, মে ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইল ভূঞাপুর সুসুয়া চরে ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১২টায় সুসুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাঠে এই আয়োজন করা হয়।

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে ‘চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম’-এর আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন অর্জুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন দেলসাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সুসুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মমিনুর রহমান, ও সুশীলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রুমা খাতুন ও রাশেদা খাতুন। এ কর্মসূচির আওতায় মোট ৬৯ জন শিশুর মাঝে ঈদ উপলক্ষে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল— মুড়ি, গুঁড়া দুধ, ছোলা, লাচ্ছা সেমাই, ডাল, সয়াবিন তেল, আটা, ডিটারজেন্ট পাউডার, সাবান, টুথব্রাশ, টুথপেস্ট, চিনি, লাল মরিচ গুঁড়া, লবণ এবং নুডলস।

এছাড়াও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ৫১ জন কন্যা শিশুর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তারা সুশীলন ও এইচসিআই- এর প্রতি তাদের মানবিক সহায়তা ও অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল বিচার বিভাগ ধ্বংসের নীলনকশা
  • গরু কুরবানি না দিয়ে ছাগল কুরবানি দিন, ইমামের আহ্বান
  • সিরাজগঞ্জে নিজ দোকানে গলা কাটা অবস্থায় পড়েছিল ব্যবসায়ী
  • ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত
  • জুলাই অভ্যুত্থান: বিএনপির ১৭ বছরের রক্ত-ঘাম ও আন্দোলনের দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম