Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নরসিংদীতে সমন্বয় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫২ pm ১৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি:

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নরসিংদীতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক ও কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. নাদিরা আখতার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরদার, জেলা তথ্য অফিসার মো. ওবায়দুল কবির মোল্লা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেরিন সুলতানা, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ও সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, নরসিংদী রিপোর্টার্স ক্লাবের দফতর সম্পাদক ওমর ফারুক, মডেল মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ যুবাইর, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জান্নাত মহলসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্প, নরসিংদীর ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসানুল হক মিটন।
সভায় জানানো হয়, গত ছয় মাসে নরসিংদী জেলায় গ্রাম আদালতের মাধ্যমে মোট ১ হাজার ৭৯৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৬৪ কোটি ৩৬ লাখ ৫ হাজার ৭০০ টাকার ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে জেলার বিভিন্ন ইউনিয়নের সাফল্যের তথ্যও তুলে ধরা হয়। এর মধ্যে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নে ৫৮টি, পুটিয়া ইউনিয়নে ৪৮টি, চক্রধা ইউনিয়নে ৪৯টি, যোশর ইউনিয়নে ৪৫টি, বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নে ৫৩টি, পাটুলি ইউনিয়নে ৩৬টি, বেলাব ইউনিয়নে ৩৫টি এবং রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নে ৪৬টি, চরমধুয়া ইউনিয়নে ৪০টি, বাঁশগাড়ি ইউনিয়নে ৩৮টি, চানপুর ইউনিয়নে ৩৮টি ও মির্জাচর ইউনিয়নে ৩৮টি মামলা নিষ্পত্তি করে জেলার সেরা স্থান অর্জন করে। এ উপলক্ষে ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি গ্রাম আদালতকে আরও জনবান্ধব ও কার্যকর করতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত
  • গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নরসিংদীতে সমন্বয় সভা
  • শ্রীমঙ্গলে শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬
  • শ্রীমঙ্গলে ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন
  • বান্দরবান লামায় হাতি তাড়ানোর তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম