Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৫ pm ১৯, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট,নগদ টাকা,মোবাইল ফোন,পার্স ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়,গ্রেফতার ব্যক্তি সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা গেছে,সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজার জেলা পুলিশের সুপারের দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ চুরি,ছিনতাই ও মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ।

গত ৩ মে শ্রীমঙ্গল থানার রূপসপুর এলাকায় মোটরসাইকেলযোগে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত শুরু করে। প্রথমদিকে ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। পরে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

দীর্ঘ অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণের পর সোমবার (১৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট নগরীর জালালাবাদ থানার আখালিয়া গেইট এলাকার একটি নির্জন বাসায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতা খলেদ আহমেদকে (৩৪) গ্রেফতার করা হয়। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার গৌরাবাড়ি এলাকার বাসিন্দা এবং বাশির মিয়ার ছেলে।

পুলিশের দাবি,গ্রেফতার আসামির হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট ছাড়াও নগদ টাকা,মোবাইল ফোন, পার্স ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী সক্রিয় রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়,গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না মঙ্গলবার (১৯ মে) বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত
  • গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নরসিংদীতে সমন্বয় সভা
  • শ্রীমঙ্গলে শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬
  • শ্রীমঙ্গলে ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন
  • বান্দরবান লামায় হাতি তাড়ানোর তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম