মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় ভূমি মন্রনালয়ের সহযোগিতায় রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে ভূমি সেবা মেলা উপলক্ষে জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামুলক আলোচনা সভায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী,রংপুর জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা এনামুল হক, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার( ভূমি) আশিক জামান, পল্লী উন্নয়ন বিআরডিপি কর্মকর্তা মমিনুর ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি ভূমি কর্মকর্তাগণ সহ শিক্ষক, ছাত্র -ছাত্রী ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

