Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবিতে ইএলএসের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নাজমুল ও সাধারণ সম্পাদক হাবিব

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০১ pm ১৯, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক যোগাযোগে সক্ষম করে তুলতে “ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি অব এমবিএসটিইউ” (ইএলএস মাভাবিপ্রবি)-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিপিএস বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিপিএস বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহীম খলিল এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ ইবনে মাসুদ সায়ন।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনুভা হাসান। কন্টেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজিই বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়হাম ইহতেশাম রেজা আলভী এবং গ্রাফিক্স, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরিন তাসনিম।

উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনক্রমে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিটি হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম এবং ইংরেজি বিভাগের প্রভাষক গাজী মোহাম্মদ শাকিল ইমতিয়াজ ফাহাদ কর্তৃক স্বাক্ষরিত ও অনুমোদিত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মোঃ নাজমুল হাসান ভূঁইয়া বলেন, “ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি দীর্ঘদিন ধরে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে নিজেদের প্রকাশ করতে পারবে এবং বৈশ্বিক যোগাযোগে দক্ষ হয়ে উঠবে।”

সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, “ইএলএস মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং সেশন এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

উল্লেখ্য, ইএলএস মাভাবিপ্রবি একটি অরাজনৈতিক, অলাভজনক ও ধূমপানমুক্ত ছাত্র সংগঠন। সংগঠনটি নিয়মিত অনলাইন শিক্ষামূলক কনটেন্ট, ‘ওয়ার্ড অব দ্য ডে’ ক্যাম্পেইন, পাবলিক স্পিকিং ওয়ার্কশপ, আইইএলটিএস প্রস্তুতিমূলক বুটক্যাম্প এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কমিউনিটি ইংরেজি শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খুলনা জেলা প্রশাসককে জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার সম্মাননা স্মারক প্রদান
  • ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
  • চাটখিলে ভূমিসেবা পালন
  • ঋণ নিয়ে কোরবানি দেওয়া কি জায়েজ?
  • নওগাঁয় আম সংগ্রহ শুরু ২২ মে, আম্রপালি মিলবে ১৫ জুন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম