Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুন্সীগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৬ pm ১৮, মে ২০২৬
in অন্যান্য
A A
0

‎সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

‎মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শেখ সিফাতুল ইসলাম জনি। সোমবার (১৮ মে) দুপুর ২টায় সিরাজদীখান প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎
‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি নানা ধরনের নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
‎
‎তিনি দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে সমন্বয় করে থানা বিএনপি যুবদলেের সদস্য সচিব শাহাদত শিকদার তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,শাহাদাত শিকদার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। ‎এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
‎
‎থানা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন,আমি জেনেছি একজন যুবদল নেতা আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে, সে আমার বিরুদ্ধে যে অভিযোগুলি দিয়েছে তা যদি একটুও সত্য হয় আমি মাথা পেতে নিব।

Tags: Featuredঅপপ্রচারমুন্সীগঞ্জসিরাজদীখান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের, প্রশ্ন হাসনাতের
  • নেপালের ট্রেইল রেসে ইতিহাস গড়লেন হবিগঞ্জের আমির উদ্দিন
  • আন্তর্জাতিক ট্রেইলে বানিয়াচংয়ের আমিরের কৃতিত্ব
  • ববি ছাত্রদল সা.সম্পাদকের ফেসবুক পোস্টে কমেন্ট করে বিপাকে শিক্ষার্থী, শাসিয়ে ডিলেট করানোর অভিযোগ
  • মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম