Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটের আক্কেলপুরে সাংবাদিক ও জামায়াত কর্মীর ওপর অতর্কিত হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৮ pm ১৮, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার সাংবাদিক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী নূর মোহাম্মদকে প্রাণনাশের উদ্দেশ্যে ধাওয়া ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ আনুমানিক সকাল ১০টার দিকে রুকিন্দীপুর ইউনিয়নের যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মৃত মোজাহার সোনারের ছেলে আতিক সোনার ও তার স্ত্রী স্বপ্না একত্রে নূর মোহাম্মদের ওপর চড়াও হন। এ সময় তারা তাকে ধাওয়া করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এলাকায় বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খল আচরণের অভিযোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সাংবাদিক নূর মোহাম্মদের ওপর এই হামলা ও ভয়ভীতির ঘটনা ঘটেছে বলে অনেকে মনে করছেন।

ভুক্তভোগী নূর মোহাম্মদ বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি-ধমকির মুখে ছিলাম। আজ আমাকে প্রকাশ্যে ধাওয়া করা হয়েছে এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে জানতে চাইলে আতিক ও স্বপ্না দম্পত্তির মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য অসম্ভব হয়নি৷

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্তর্জাতিক ট্রেইলে বানিয়াচংয়ের আমিরের কৃতিত্ব
  • ববি ছাত্রদল সা.সম্পাদকের ফেসবুক পোস্টে কমেন্ট করে বিপাকে শিক্ষার্থী, শাসিয়ে ডিলেট করানোর অভিযোগ
  • মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
  • মৌলভীবাজারে কালেক্টরেট স্কুলে নবনির্মিত ভবনের উদ্বোধন
  • মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেওয়ার দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম