Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরিপুরে ভুট্টার বাম্পার ফলন, দাম কমে দুশ্চিন্তায় কৃষক

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩১ pm ১৮, মে ২০২৬
in কৃষি
A A
0

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এ বছর ভুট্টার বাম্পার ফলন হলেও বাজারমূল্য কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন মাঠে এবার ভুট্টার ভালো ফলনে কৃষকের মুখে স্বস্তি থাকলেও টানা আবহাওয়া পরিবর্তন ও বাজারে দরপতনের কারণে সেই আনন্দ এখন হতাশায় রূপ নিয়েছে।

বর্তমানে হরিপুরে প্রতি বস্তা ভুট্টা বিক্রি হচ্ছে ১,৫০০ থেকে ১,৫৫০ টাকায়। অথচ কিছুদিন আগেও একই ভুট্টা ১,৭০০ থেকে ১,৭৫০ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। হঠাৎ দামের এই পতনে প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা।

ব্যবসায়ীরা জানান, বৃষ্টি ও আর্দ্র আবহাওয়ার কারণে ভুট্টা ঠিকভাবে শুকানো যাচ্ছে না। এতে সংরক্ষণে সমস্যা তৈরি হচ্ছে এবং অনেক কৃষক বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করছেন।

স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, উৎপাদন খরচ বেড়ে গেলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় তারা ক্ষতির মুখে পড়ছেন। তারা সরকারের হস্তক্ষেপ ও বাজার স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা এখন উঠান ও খোলা জায়গায় ভুট্টা শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। বাম্পার ফলনের পরও ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকদের মাঝে হতাশা বাড়ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে গাঁজাসহ মাদক কারবারি আটক
  • আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক
  • রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন ফের পেছাল, বিলম্ব ৯৫তম বার
  • বকশীগঞ্জ স্বেচ্ছাসেবক নেতার বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন
  • সুনামগঞ্জে খাবারের সাথে চেতনানাশক খাইয়ে চুরি,গ্রেফতার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম