Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মেডিক্যাল কলেজে ভর্তির ব্যাপারে রাজনৈতিক সুপারিশ হবে না: আমীর খসরু

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৪ am ১৮, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আবদুর রহিম, ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি):

গতকাল শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন — এই প্রতিষ্ঠানে আমরা রাজনৈতিক হস্তক্ষেপ চাই না। আমার কাছে অনেকেই এই মেডিকেল কলেজের ভর্তির জন্য তদবির করতে আসেন।

আমি সবাইকে বলে দিয়েছি ভর্তির ব্যাপারে নিয়মের বাইরে কোনো কিছু হবে না। এসব ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপ হলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে। সর্বোপরি দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তিনি নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। তিনি এ প্রতিষ্ঠানের অধীনে একটি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট চালু করার আহ্বান জানান।

কলেজের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ মোরশেদের সভাপতিত্বে ও জাহিদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে বড় পদক্ষেপ নিয়েছে। এই বছর বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ অনেক বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য ইউনিভার্সেল স্বাস্থ্য ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। এজন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন ইউসুফ, ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ রফিকুল আলম, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের শিক্ষক–শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tags: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে কমছে ইসরাইল প্রীতি, আল-জাজিরার প্রতিবেদন
  • “দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ ও ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ঐক্যের ডাক”
  • কমলো স্বর্ণের দাম, আজ ২২ ক্যারেটের ভরি কত?
  • রাতের অন্ধকারে বাড়িতে হামলা, মা-বোনকে কুপিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম