Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দেবে আরব আমিরাতের প্রতিষ্ঠান

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৩ pm ১৭, মে ২০২৬
in বিশ্ব
A A
0

চলতি বছরে বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ড্রাইভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি।

রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল এ নিয়োগ পরিকল্পনার কথা জানায়।

প্রতিনিধিরা জানান, তাদের কোম্পানিতে বর্তমানে প্রায় ২৭টি দেশের ১৫ হাজারের বেশি কর্মী কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। দক্ষতা ও কর্মনিষ্ঠার কারণে বাংলাদেশি ড্রাইভারদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও জানান, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য চালক নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এ দফায় প্রথম পর্যায়ে ১ হাজার ৫০০ জনসহ চলতি বছরে মোট ৬ হাজার ড্রাইভার নিয়োগের লক্ষ্য রয়েছে।

এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশি কর্মীদের নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়েই কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেক কর্মীর খরচ বেশি হয়ে যায়, যা কমিয়ে আনার প্রয়োজন রয়েছে। অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমিত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

Tags: আরব আমিরাতড্রাইভারনিয়োগবাংলাদেশবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে জামায়াত নিয়ে যা বললেন মামুনুল হক
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মধ্যেও আমিরাতে ড্রোন হামলা অব্যাহত
  • কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত
  • নরসিংদীতে শ্রমিকদল নেতার খোলা চিঠি: ‘ষড়যন্ত্র করে সরানো হয়েছে’ অভিযোগ
  • বাকৃবির আইএডিএসে ২৩তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম