Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২২ pm ১৭, মে ২০২৬
in সারাদেশ
A A
0

ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সচল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ”।

রোববার (১৭ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা দ্রুত সময়ের মধ্যে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা না পেয়ে চরম বৈষম্যের শিকার হচ্ছেন, যা অবিলম্বে দূর করা প্রয়োজন।

প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়া বলেন, “ঈদের আগেই দাবি বাস্তবায়ন না হলে ৭ জুন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হবে।

সংগঠনের নেতারা আরও জানান, ২ জুন থেকে বিভাগীয় পর্যায়ে সমাবেশ শুরু হবে। কর্মসূচির অংশ হিসেবে ৩ জুন রংপুর, ৪ জুন ময়মনসিংহ, ৫ জুন বরিশাল, ৬ জুন খুলনা এবং ৭ জুন ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বক্তারা দাবি করেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত এমপিওভুক্তির মাধ্যমে এ সমস্যার সমাধান করার আহ্বান জানান তারা।

 

Tags: এমপিওভুক্তিরদাবিশিক্ষাপ্রতিষ্ঠান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালের বিবর্তন ও উন্নয়নের ছোঁয়ায় নৌবহরের বানিজ্য বিলুপ্ত
  • রাজশাহীতে নবাগত আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • বাকেরগঞ্জে কৃষি অফিসের ৩ কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ
  • ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ে আজীবন নিষিদ্ধ যাত্রী
  • ঈদের কুরবানির মাংস দীর্ঘ দিন যেভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম