চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার সদরে পিকআপরে ধাক্কায় মোজাম আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। রোববার (১৭ মে) সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়করে পাঁচমাইল ভান্ডারদোহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম আলী চুয়াডাঙ্গা সদর উপজলোর নতুন ভান্ডারদোহা গ্রামরে মৃত মফিজ আলীর ছোট ছেলে। নিহত ব্যাক্তি পেশায় একজন কৃষক ছিলেন।
এলাকা সূত্রে জানা গিয়েছে, আজ রোববার সকালের দিকে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজাররে উদ্দশ্যে রওনা দেন মোজাম ।
পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে হয়। সেখানে র্কতব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপরে চালক গাড়ীসহ পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বাংলা এফএম কে জানান, পিকাপ ধাক্কায় এক কৃষক নিহত হয় সকালের দিকে । দুর্ঘটনা পর পিকআপটি পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা।

