জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে ১০ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি অনুমোদন দেন জামালপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম জার্নিস ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব এবং সাধারণ সম্পাদক হয়েছেন লুৎফর রহমান লিটন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আমজাদ হক সুরুজ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ হামিদুল্লাহ এবং সদস্য হিসেবে সাইফুল ইসলাম শাকিল তালুকদার ও শরিফ উদ্দিন শরীফ অন্তর্ভুক্ত রয়েছেন।
নবগঠিত কমিটির নেতারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

