Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্ত্রীর সঙ্গে অভিমান, রাণীশংকৈলে যুবকের আত্মহত্যা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৭ pm ১৭, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী এলাকায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বপ্ন রায় (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি ওই এলাকার বেল রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজ শয়নঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বপ্ন রায়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী। তিনি বলেন, “স্বপ্ন রায় স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়নঘরে আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।“

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণের সুযোগ, ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশে
  • ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’
  • বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • তেঁতুলিয়ায় জেলেকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
  • বরিশাল বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনাকে বরখাস্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম