মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১৭ মে) সকাল সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মোটরসাইকেলের ব্যবহারকারীরা সাধারণত উচ্চ আয়ের মানুষ নন; বরং জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনের তাগিদেই তারা এই বাহন ব্যবহার করেন। তাই তাদের ওপর অতিরিক্ত কর আরোপ করা উচিত হবে না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব আয় বাড়ানো প্রয়োজন হলেও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী হতে পারে। সরকার যদি এমন কোনো পরিকল্পনা করে থাকে, তবে তা পুনর্বিবেচনা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

