Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতের সঙ্গে সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত: মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৪ pm ১৭, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বিএনপি, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।

শনিবার (১৬ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে “মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস” উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ।

তিনি বলেন, “ভারত যদি নদীর উজানে বাঁধ দিয়ে পানি আটকে রাখে এবং সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে, তাহলে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে পড়ে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায্যতা ও আস্থার পরিবেশ থাকা জরুরি।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি মওলানা ভাসানীকে কৃষক-শ্রমিক ও মজলুম মানুষের নেতা হিসেবে উল্লেখ করে তাঁর রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, ফারাক্কা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে ভারতের সঙ্গে একটি গ্রহণযোগ্য ও ন্যায্য পানি বণ্টন চুক্তি জরুরি।

সভায় ড. আবু ইউসুফ সেলিম বলেন, পূর্ববর্তী চুক্তিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি এবং ন্যায্য পানি অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও বিচার ব্যবস্থার আশ্রয় নেওয়ার প্রয়োজন রয়েছে।

সভাপতির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ১৯৭৬ সালের ফারাক্কা লংমার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রভাব ফেলেছিল।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tags: ফারাক্কা লংমার্চবিএনপিভারত বাংলাদেশ সম্পর্কমির্জা ফখরুল ইসলাম আলমগীর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে ‘নির্মাই শিববাড়ি’তে মানবিক চক্ষুসেবা
  • চিকন হলেই কি আপনি নিরাপদ? জেনে নিন ওজন ঠিক থাকলেও কেন কোলেস্টেরল বাড়ে
  • ঘোড়াঘাটে বাড়ির উঠান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর ভস্মীভূত
  • সাতক্ষীরা ভূমিসেবায় দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জেলা : ডিসি কাউসার আজিজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম