Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে চাচাতো ভাই হত্যা মামলার প্রধান আসামি আপেল গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১১:০২ am ২৩, ফেব্রুয়ারী ২০২৫
in আইন ও আদালত
A A
0
Oplus_131072

Oplus_131072

লিমন মিয়া, (সরিষাবাড়ী) জামালপুর প্রতিনিধি 

জামালপুরের সরিষাবাড়ীতে চাচাতো ভাই আতাউর রহমান বিপুলকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আজ রোববার দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের পর থেকেই আপেল পলাতক ছিল। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সফল অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

চলতি বছরের ১৭ জানুয়ারি সরিষাবাড়ীর তারাকান্দি গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই আতাউর রহমান বিপুল ও তার পরিবারের ওপর হামলা চালান আসামি আপেল ও তার সহযোগীরা। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন বিপুল। এছাড়া, হামলায় গুরুতর আহত হন তার মা আসমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম।

হত্যাকাণ্ডের পরদিন নিহত বিপুলের ভাই বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ১০ জন আসামির মধ্যে ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে মামলার প্রধান আসামি আপেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। আশা করছি, মামলার ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।”

গ্রেপ্তারকৃত আপেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবাদ প্রকাশের পর বিএনপি নেতা ফিরোজ বহিষ্কার
  • ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে কৃষক ও পেশাজীবীরা
  • নিত্যপণ্যের বাজারে আগুন, নতুন শঙ্কায় মধ্যবিত্তরা
  • ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, যা বললেন ট্রাম্প
  • দূর হবে শিক্ষার্থীদের ভোগান্তি, বেরোবি ক্যাম্পাসে বসলো ডাক বাক্স

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম