Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্যামফোর্ড শিক্ষা বৃত্তি-২৫ উপলক্ষে গোপালপুরে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫১ pm ১৬, মে ২০২৬
in অন্যান্য
A A
0

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভাধীন স্বাধীনতা কমপ্লেক্সের হলরুমে, ১৬ মে শনিবার সকালে ক্যামফোর্ড শিক্ষা বৃত্তি-২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ক্যামফোর্ড শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামফোর্ড স্কুল এন্ড কলেজ, গাজীপুরের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব মোহাম্মদ মোস্তফা কামাল। অনুষ্ঠানে গোপালপুর ও ভুয়াপুর উপজেলার প্রায় ৩০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল সালাম পিন্টু তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে মেধাবী প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং শিক্ষার বিকল্প নেই।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান (রেসপিরেটরি মেডিসিন) জনাব ডা. রফিকুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেনিন, শহর বিএনপির সভাপতি মোঃ খালিদ হাসান উথান, গোপালপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান এবং সূতী ভি.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের শিক্ষা বৃত্তি কার্যক্রমকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নবাগত এসপির সর্বোত্তম সেবা দেওয়ার ঘোষণা
  • যানজট নিরসনে ট্রাফিককে বিশেষভাবে দক্ষ ও আধুনিকভাবে গড়ে তুলতে হবে
  • ইসরায়েলকে ‘পিতৃভূমি’ আমিরাতকে ‘দ্বিতীয় বাড়ি’ বললেন মোদি
  • পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন
  • ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড পেলেন সালমান মাহমুদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম