Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমি আর বেশি ধৈর্য ধরবো না, ইরানের চুক্তিতে আসা উচিত: ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৮ pm ১৫, মে ২০২৬
in বিশ্ব
A A
0

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নিয়ে আর ধৈর্য ধরে রাখা সম্ভব নয় এবং দেশটিকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে হবে। ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প জানান, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—এ বিষয়ে তিনি শি জিনপিংয়ের সঙ্গে একমত হয়েছেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়ার ওপরও জোর দেন।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিষয়টি মূলত জনসংযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা হলে পরিস্থিতি আরও স্বস্তিদায়ক হবে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এমন কিছু জটিল সমস্যার সমাধান করেছে, যেগুলো অন্যদের পক্ষে সম্ভব হয়নি।

এদিকে শি জিনপিং ইরান প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান সংঘাতকে তারা অনাকাঙ্ক্ষিত মনে করছে এবং এর দীর্ঘস্থায়ীতার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করে বেইজিং।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের সংঘাত যেটি শুরুই হওয়া উচিত ছিল না, তা অব্যাহত থাকার কোনো কারণ নেই।

তবে ইরান ইস্যুতে দুই দেশের অবস্থান ও আলোচনার বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি।

Tags: ইরানট্রাম্পবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
  • নেত্রকোণায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণের অভিযোগ
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে যোগ্যতার প্রমাণ চেয়েছে বার কাউন্সিল
  • কুরবানির হাটে দিনাজপুরের দাপট: দেশীয় পদ্ধতিতে প্রস্তুত লাখো পশু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম