Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেত্রকোণার মদনে ৬৬৭ বস্তা সরকারি চাল সহ ট্রাক জব্দ আটক ২

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৩ pm ১৫, মে ২০২৬
in সারাদেশ
A A
0

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার মদনে ৬৬৭ বস্তা সরকারি চাল সহ একটি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে মদন খাদ্য গুদাম থেকে ট্রাকটি চাল ভরে মদন নেত্রকোণার সড়ক দিয়ে যাত্রা শুরু করে। স্থানীয়দের মনে এ নিয়ে সন্দেহ হলে তারা ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

তাৎক্ষণিক মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ নিয়ে মদন – নেত্রকোণা সড়কের শাহাপুর এলাকার সাম‍্য ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি কে আটক করে। এ সময় ট্রাক চালক শামীম মিয়া (২৮) ও হেল্পার শাহিন মিয়াকে (২৫) আটক করা হয়। ট্রাক চালক শামীম চালের মালিকের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় সহকারী কমিশনার (ভূমি) ৬৬৭ বস্তা চাল সহ ট্রাকটি জব্দ করে পুলিশের নিকট হস্তান্তর করে।
এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, এ বিষয়ে নিয়মিত মামলা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে নির্দেশ দিয়েছি।

মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, সরকারি সিলমোহর যুক্ত ৬৬৭ বস্তা চাল সহ একটি ট্রাক ও চালক এবং হেল্পার থানা হেফাজতে রয়েছে। চালককে জিঞ্জাসা বাদে জানাগেছে জেলার বারহাট্রা উপজেলার বাউসী বাজারের তালুকদার রাইস মিলে উক্ত চাল নিয়ে যাওয়ার জন‍্য রওনা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

তবে এলাকার গুঞ্জন রটেছে যে, বতর্মান ক্ষমতাশীল দলের একটি প্রভাবশালী সিন্ডিকেট এই চাল পাচারের সাথে জড়িত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
  • নেত্রকোণায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণের অভিযোগ
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে যোগ্যতার প্রমাণ চেয়েছে বার কাউন্সিল
  • কুরবানির হাটে দিনাজপুরের দাপট: দেশীয় পদ্ধতিতে প্রস্তুত লাখো পশু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম