Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মনু নদী থেকে উদ্ধার লাশ ফেরত গেল ভারতে

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৪ pm ১৫, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে উদ্ধার হওয়া এক ভারতীয় নাগরিকের মরদেহ পরিচয় শনাক্তের দুই দিন পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ।

নিহত ব্যক্তির নাম নিত্যানন্দ মালাকার ওরফে ছোটমনা (৩৫)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর পুর পরিষদের দুর্গাপুর এলাকার বাসিন্দা। জানা গেছে,গত ৯ মে থেকে নিত্যানন্দ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর মধ্যে বাংলাদেশের মনু নদীতে একটি ভাসমান মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা মরদেহটি নিত্যানন্দের বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়,কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়নের চাঁনপুর এলাকায় মনু নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় চাতলাপুর স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহটি ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষ,পুলিশ,বিজিবি ও ভারতীয় বিএসএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন,“মনু নদী থেকে মরদেহ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে ভারতীয় বিএসএফ ও পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

Tags: অপরাধমনু নদীমৌলভীবাজারের কুলাউড়া উপজেলাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • রাজস্থলীতে অ্যাম্বুলেন্স চালকের ডিউটিতে অবহেলা: রোগীবহনে চরম ভোগান্তি
  • ইরানকে আবারও কঠোর ভাষায় সতর্ক করেছেন ট্রাম্প
  • নদী-খাল, ইতিহাস ও ঐতিহ্যের অপার সৌন্দর্যে বরিশাল: পর্যটনের এক অনন্য জনপদ
  • মৌলভীবাজারে উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম