Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফেসবুকের বন্ধুত্ব থেকে ছিনতাই

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৯ pm ১৪, মে ২০২৬
in অপরাধ
A A
0
শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলায় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে কৌশলে মানুষকে টার্গেট করার অভিযোগ উঠেছে একটি যুবক গ্যাংয়ের বিরুদ্ধে। সর্বশেষ এক যুবককে নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী উপজেলার দুর্গাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে জিসান মাহমুদ (২৩) এ ঘটনায় রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের মাবুদ শেখের ছেলে রহমত শেখ (২৮) ও মহর পাটোয়ারীর ছেলে সালাম পাটোয়ারীর (২৮) সঙ্গে জিসানের বন্ধুত্ব গড়ে ওঠে। গত ১৭ এপ্রিল বিকেলে রহমত কৌশলে জিসানকে হোগলাডাঙ্গার নির্মাণাধীন বিমানবন্দর এলাকায় ডেকে নেয়। সেখানে জিসানের কাছে মোবাইল ফোন দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ সময় রহমত ও সালাম মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় তার কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের একটি ইনফিনিক্স নোট ৫০ প্রো মোবাইল ফোন, ৭০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, সাড়ে ৪ হাজার টাকা মূল্যের রুপার চেইন, একটি হাতঘড়ি, এটিএম কার্ড, দুটি সিম কার্ড ও নগদ সাড়ে ৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রহমত ও সালামকে ঘিরে এলাকায় একটি গ্যাং গড়ে উঠেছে। নেশার টাকা জোগাড় করতে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। কখনো মাছের ঘের থেকে মাছ চুরি, কখনো গাছের ডাব চুরি, আবার কখনো বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে পরে ব্ল্যাকমেইল ও জোরপূর্বক টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, রামপাল সদর, কাটাখালীসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে টার্গেট করে এই চক্রটি সক্রিয় রয়েছে। সরলতার সুযোগ নিয়ে মানুষকে সর্বস্বান্ত করাই তাদের মূল কৌশল। এর আগেও এমন একাধিক ঘটনা ঘটলেও প্রভাবশালী একটি মহলের ছত্রচ্ছায় তারা বারবার পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত কুমার বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags: ছিনতাইফেসবুকরামপাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে নারী আসনের এমপির সঙ্গে বিএনপির মতবিনিময়
  • বরিশালে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার অভিযোগ
  • ময়মনসিংহের রাস্তা উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
  • পটুয়াখালীতে নদীর তীর কেটে মাটি লুট, হুমকিতে কবরস্থান
  • বাঘাইছড়িতে ৩৪ ধারায় দুই যুবককে আটক করে আদালতে প্রেরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম