Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বকাপের আগে মেসির রুদ্ররূপ, জোড়া গোল করে বিশ্বকে দিলেন কড়া বার্তা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৩ pm ১৪, মে ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচে গোল করার ধারাবাহিকতায় এবার জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই তারকা। হ্যাটট্রিকের খুব কাছাকাছিও পৌঁছেছিলেন তিনি, তবে শেষ মুহূর্তের একটি গোল আত্মঘাতী হিসেবে গণ্য হওয়ায় সেটি আর হয়নি।

মেজর লিগ সকারে (এমএলএস) বৃহস্পতিবার (১৪ মে) ভোরে সিনসিনাটিকে ৫–৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে দুই গোল করার পাশাপাশি আরও দুটি গোলে সরাসরি অবদান রাখেন মেসি। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে তার এই ফর্ম আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির খবর।

ম্যাচের ২৪ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। তবে বিরতির আগেই ফিরে আসে স্বাগতিকরা এবং ৪৯ মিনিটের মধ্যে ২–১ ব্যবধানে এগিয়ে যায় তারা।

৫৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে আবারও সমতা ফেরান মেসি। এরপর ৬৪ মিনিটে আবার পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। তবে শেষ দিকে ম্যাচে বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন অধিনায়ক।

৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। ৮৪ মিনিটে গোলরক্ষকের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন গেরমান বেরতেরামে।

৮৯ মিনিটে মেসির নেওয়া শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে জড়ায়। পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে ধরা হয়, যদিও শুরুতে সেটি মেসির গোল হিসেবেই গণ্য হয়েছিল।

সব মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে শেষ তিন ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪টি। একই সময়ে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল। চলতি মৌসুমে ১৪ ম্যাচে তার গোল ১২টি, অ্যাসিস্ট ৪টি।

এই জয়ে এমএলএস পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে মেসি লেখেন, ‘প্রতিপক্ষের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ জয়।

 

Tags: আর্জেন্টিনাএমএলএসফুটবলমেসি গোললিওনেল মেসিসিনসিনাটি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরীক্ষার দিন অনুপস্থিত এক ডজন শিক্ষক, সংসদ সদস্যের পরিদর্শনে শোকজ নোটিশ
  • কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
  • দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
  • নেত্রকোণায় তরুণীকে ধর্ষণে অভিযোগে পিতা গ্রেপ্তার
  • জয়পুরহাটে শত বছরের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম