Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মার্কিন সামরিক বিমানকে ধাওয়া দিলো অস্ট্রিয়ার যুদ্ধবিমান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৮ pm ১৪, মে ২০২৬
in আন্তর্জাতিক
A A
0

অনুমতি ছাড়া অস্ট্রিয়ার আকাশসীমায় প্রবেশ করায় টানা দুই দিনে দুইবার মার্কিন সামরিক বিমানকে ধাওয়া দিয়েছে দেশটির ইউরোফাইটার যুদ্ধবিমান। গত মঙ্গলবার (১২ মে) প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনাগুলোতে মার্কিন বিমানবাহিনীর দুটি পিসি-১২ বিমান জড়িত ছিল। টার্বোপ্রপ মডেলের এই বিমানগুলো সাধারণত নজরদারি ও গোয়েন্দা অভিযানে ব্যবহৃত হয়। অস্ট্রিয়ার দৈনিক কুরিয়ার জানিয়েছে, প্রয়োজনীয় সামরিক ট্রানজিট অনুমতি ছাড়াই দেশটির আকাশসীমায় প্রবেশ করায় রোববার (১০ মে) এবং সোমবার (১১ মে) এয়ার-পুলিশিং সতর্কতা জারি করা হয়।

অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইকেল বাউয়ার বলেন, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে অননুমোদিত উড্ডয়নের পর বিমান দুটিকে শনাক্ত করতে দুটি অস্ট্রিয়ান ইউরোফাইটার মোতায়েন করা হয়। অস্ট্রিয়ান যুদ্ধবিমানগুলো বাধা দেয়ার পর মার্কিন সামরিক বিমান দুটি জার্মানির মিউনিখে অবতরণ করে বলে জানা গেছে।
বাউয়ার আরও জানান, একই বিমান রোববার আপার অস্ট্রিয়ার আকাশেও দেখা গিয়েছিল। তখন প্রথমবারের মতো অস্ট্রিয়া যুদ্ধবিমান মোতায়েন করে। তিনি বলেন, বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মোকাবিলা করা হবে।

সাম্প্রতিক মাসগুলোতে নিজেদের আকাশসীমার ওপর নজরদারি আরও জোরদার করেছে অস্ট্রিয়া। গত মাসে দেশটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত মার্কিন সামরিক বিমানকে অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে নিষেধাজ্ঞা দেয়। এর পেছনে দেশটির নিরপেক্ষতা আইনকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

উপ-চ্যান্সেলর আন্দ্রেয়াস বাবলার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, অস্ট্রিয়ার জনগণ (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড) ট্রাম্পের বিশৃঙ্খল রাজনীতি ও তার যুদ্ধের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চায় না। তিনি আরও বলেন, নিরপেক্ষতা আমাদের দেশের একটি মূল্যবান সম্পদ। যুদ্ধকে না বলুন।

Tags: অস্ট্রিয়ার যুদ্ধবিমানধাওয়াবিশেষ নিউজমার্কিনসামরিক বিমানকে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিষিদ্ধের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন নির্মাতা
  • গরমে শরীর ঠান্ডা ও ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে যেসব খাবার খেতে হবে
  • শ্রীমঙ্গলে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
  • শ্রীমঙ্গলে ৪২ বোতল মদসহ ‘বাসু’ গ্রেফতার
  • মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম