Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ নিয়ে মারামারি: লিচু বিক্রেতা নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৮ pm ১৩, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও মারামারির ঘটনায় আজিজুল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্লা ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে।

হামলাকারী শাকিল মুন্সি (২৫) ও তুষার মুন্সি (২৭) আপন দুই ভাই এবং একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মোশাররফ মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে লিচু খেয়ে টাকা পরিশোধ না করায় লিচু বিক্রেতা আজিজুল মোল্লার সাথে ক্রেতা শাকিল মুন্সি ও তুষার মুন্সির সাথে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে লিচু বিক্রেতা গুরুতর আহত হয়। এতে আজিজুর মোল্লা গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টার দিকে ওখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষে এবং এইচএসসি জুনে: শিক্ষামন্ত্রী
  • চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার বাউফলের নিখোঁজ চার কিশোরী
  • সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ নিয়ে মারামারি: লিচু বিক্রেতা নিহত
  • রাজশাহীতে র‍্যাব-৫ যৌথ অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ৪টি ভারতীয় গরু জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম