Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ৪টি ভারতীয় গরু জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৮ pm ১৩, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত পথে অবৈধ চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৩ মে ২০২৬) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৫৩ বিজিবির ৪টি বিশেষ টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। বিওপি (বর্ডার আউটপোস্ট) ভিত্তিক অভিযানের বিবরণ নিচে দেওয়া হলো:

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ১টি গরু।

সুন্দরপুর ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে ১টি গরু। সুন্দরপুর ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ১টি গরু। সূর্যনারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ১টি গরু।

জব্দকৃত ৪টি গরুর আনুমানিক বাজার মূল্য ৯,৪০,০০০ (নয় লক্ষ চল্লিশ হাজার) টাকা। বিজিবি নিয়ম অনুযায়ী গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করেছে।

উল্লেখ্য, চলতি মে মাসের শুরু থেকে এ পর্যন্ত ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে সর্বমোট ১৬টি গরু জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৯,৪০,০০০ (ঊনত্রিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের চোরাচালান বন্ধে ৫৩ বিজিবি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, “আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ গরু পারাপার ঠেকাতে আমরা বিশেষভাবে তৎপর রয়েছি। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকা ও নদী পথগুলোতে অতিরিক্ত বিশেষ টহল, অস্থায়ী চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষে এবং এইচএসসি জুনে: শিক্ষামন্ত্রী
  • চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার বাউফলের নিখোঁজ চার কিশোরী
  • সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ নিয়ে মারামারি: লিচু বিক্রেতা নিহত
  • রাজশাহীতে র‍্যাব-৫ যৌথ অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ৪টি ভারতীয় গরু জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম