Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২২ pm ১৩, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় “সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল।

পিএফজি শ্রীমঙ্গলের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী।

সংগঠনের সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ক উদ্যোগ তুলে ধরেন।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে বক্তব্য দেন পিএফজির উপদেষ্টা ও বিএনপি নেতা মো. ইয়াকুব আলী,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম,সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য,কাকিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ উদ্দিন,সাবেক শিক্ষক ও সনাতন ধর্মীয় পণ্ডিত বেনু ধর ভট্টাচার্য্য,শ্রী শ্রী জগবন্ধু আশ্রম ও মিশনের অধ্যক্ষ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, নয়া দিগন্ত শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, আন্তঃধর্মীয় উপ-কমিটির আহ্বায়ক মাওলানা মো. আশরাফ হোসেন,পিএফজির অ্যাম্বাসেডর ও বিএনপি নেতা মো. শামীম আহমেদ, অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানি, ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সমন্বয়কারী মো. আব্দুল বারী,মির্জাপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুল হক এবং খ্রিস্টান নেতা ওয়েল সরেংসহ বিভিন্ন ধর্মীয়,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

এ সময় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা বলেন,সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ধর্মীয় সম্প্রীতির কোনো বিকল্প নেই। একই সঙ্গে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন,সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে গুজব ও মাদকের প্রভাব রয়েছে। তাই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুজব প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা উল্লেখ করেন,অতীতে সংঘটিত কিছু ঘটনা ব্যক্তিগত,সম্পত্তিগত ও রাজনৈতিক বিরোধ থেকে সৃষ্টি হলেও একটি মহল সেগুলোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছে,যা উদ্বেগজনক।

সভায় উপস্থিত নির্দিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি যেকোনো ঘটনা যাচাই-বাছাই করে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান বক্তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষে এবং এইচএসসি জুনে: শিক্ষামন্ত্রী
  • চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার বাউফলের নিখোঁজ চার কিশোরী
  • সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ নিয়ে মারামারি: লিচু বিক্রেতা নিহত
  • রাজশাহীতে র‍্যাব-৫ যৌথ অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ৪টি ভারতীয় গরু জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম