Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভরতখালী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৮:৫৯ am ২৩, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মোস্তাফিজুর রহমান:

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম লিঠু। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে বলেন, “পরীক্ষা হলো জীবনের একটি ধাপ মাত্র, তবে একাগ্রতা ও পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।”

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু। এছাড়া সহকারী শিক্ষক আব্দুলাহেল সাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষিকা হেলেনা বেগম, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, কোহিনুর বেগম, মঞ্জুরয়ারা বেগমসহ আরও অনেকে।

এছাড়া, শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মোন্তাছির রহমান, রাফিউল সরদার, মেহেদী ইসলাম, রশিদুল ও তুহিন সরকার। তারা বিদ্যালয়ের শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক ও তাদের স্মৃতির কথা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ মোস্তাফিজুর রহমান 

গাইবান্ধা, সাঘাটা, ফুলছড়ি সংবাদদাতা 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার
  • সরকারি গাড়ি নয়, নিজস্ব গাড়িতে চলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
  • চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু
  • দায়িত্বের আগে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম