এম. শাহীন আল আমীন, জেলা প্রতিনিধি:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্বলিত ফ্যামেলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা তথ্য অফিস।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুর জেলা তথ্য অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসাবে ফ্যামেলি কার্ড জামালপুরে বকশিগঞ্জে উপজেলায়, কৃষক কার্ড ইসলামপুর উপজেলায় প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। এছাড়াও খাল খনন প্রকল্প, বৃক্ষরোপণ ও কৃষি ঋন মওকুফ বিষয়ের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আফরোজা তাসনিম, জেলা সিভিল সার্জন আজিজুল হক, জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি, জেলা তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

