আবুল হাসনাত শামীম, জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি ।
বুধবার মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপির সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে টহল দল ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে বিজিবি সদস্যরা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

