Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৯ pm ১৩, মে ২০২৬
in মাদক
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন সাগরকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত হৃদয় বেনাপোলের বড়আঁচড়ার গেটপাড়ার আনারুল ইসলাম বিশ্বাসের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৯ নভেম্বর রাতে ৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সদস্যরা ভবেররেড় গ্রামের বাইপাসের চোরের রাস্তায় অবস্থান নেন। এ সময় সন্দেহজনকভাবে হৃদয় হোসেন সাগরকে আটক ও তল্লাশি করে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির নায়েক নুরুল ইসলাম বাদী হয়ে আটক হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলা তদন্ত শেষে আটক হৃদয়কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি হৃদয় হোসেন সাগরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত হৃদয় হোসেন সাগর জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোবাইল ফোন, ইয়াবা ও নেশা জাতীয় ট্যাবলেট জব্দ
  • গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান
  • লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৯৯ বোতল মাদকসহ একজন গ্রেফতার
  • মোবাইল টাওয়ার বিকিরণ নিয়ে গবেষণা প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম