Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩১ pm ১২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রধান সড়ক ও গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, নতুন সড়ক সংযোগ স্থাপন, খাল খনন, পৌর এলাকার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, “রাজবাড়ীকে একটি আধুনিক ও স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন জেলার প্রতিটি মানুষ পায়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। এছাড়া জেলার বিভিন্ন খাল পুনঃখনন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পৌরসভার চলমান উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো চাচা জাকির
  • আজ আন্তর্জাতিক নার্স দিবস
  • পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭
  • লোডশেডিংয়েরও আছে ‘উপকারিতা’ কিন্তু কীভাবে?
  • কোরবানির বাজার কাঁপাতে আসছে পাংশার ‘রাজা, বাদশা ও কালা মানিক’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম