সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
কুলাউড়া প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিনকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়েছে। বদলিজনিত কারণে সোমবার (১১ মে) ছিল কুলাউড়ায় তাঁর শেষ কর্মদিবস। এ উপলক্ষে বিকেলে প্রেসক্লাব কুলাউড়ার উদ্যোগে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন;প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির,সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী,দপ্তর সম্পাদক ও দৈনিক কাজির বাজার প্রতিনিধি শাহ আলম শামীম,নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি বিশ্বজিৎ দাস,নির্বাহী সদস্য ও মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়,সদস্য ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ,এনটিভি প্রতিনিধি আশিকুল ইসলাম বাবু,দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এস আলী,প্রতিদিনের কাগজ প্রতিনিধি আহমদ আলী,দৈনিক গোমতীর বার্তা প্রতিনিধি মো. সিপাউর রহমান, লাখো কণ্ঠ প্রতিনিধি মো. আলী শোভন এবং দৈনিক গণজাগরণ প্রতিনিধি আব্দুল ছালিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য,২০২৪ সালের ৩০ এপ্রিল কুলাউড়ায় যোগদানের পর মো. মহিউদ্দিন সততা ও দক্ষতার সঙ্গে উপজেলা প্রশাসনের দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত কাজে তাঁর আন্তরিক সহযোগিতা ছিল প্রশংসনীয়। পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিশেষ করে ৫ আগস্টের পর কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতায় তিনি কাজ করেন। তাঁর দায়িত্বকালীন সময়ে কুলাউড়া শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেন উন্নয়ন ও সড়ক উঁচুকরণ প্রকল্প স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে।
বিদায়ী বক্তব্যে মো. মহিউদ্দিন কুলাউড়াবাসী ও সাংবাদিক সমাজের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “আমি যেখানেই থাকি না কেন,কুলাউড়াবাসীর আন্তরিক সহযোগিতা সবসময় মনে রাখবো।” পাশাপাশি নতুন কর্মস্থলেও সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

