Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৬ pm ১১, মে ২০২৬
in অপরাধ
A A
0

শাহরিয়ার কবির,পাইকগাছা, খুলনা, প্রতিনিধি:

পাইকগাছায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। পৌর এলাকার শিবসাঘাটে যৌথ অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের শিবসাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মো. সাকিব গাজী (২১) নামে এক যুবককে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়। আটক সাকিব স্থানীয় মো. সফিকুল গাজীর ছেলে বলে জানা গেছে।

এসময় মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই টাকা সাকিবের মায়ের কাছে বুঝিয়ে দেয় প্রশাসন। একই সঙ্গে জব্দকৃত গাঁজা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে সাকিব গাজীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. সফিয়ার রহমানসহ বাহিনীর অন্যান্য সদস্যরা অংশ নেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোপন তথ্যের ভিত্তিতে দিনব্যাপী আরও কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Tags: গাঁজাগ্রেফতারপাইকগাছা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাইবান্ধা সদর হাসপাতালে হাম উপসর্গে ৫ শিশু ভর্তি
  • বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান
  • ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে জমি পাচ্ছে বিএসএফ
  • উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে রুমে চরম ঝুঁকি, আতঙ্কে রোগী ও কর্মীরা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম