Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৯ pm ১১, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগ স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও জনমুখী ও কার্যকর করবে।

সোমবার (১১ মে) সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা, সেবার মান উন্নয়ন এবং নারীর অংশগ্রহণ বাড়াতে গ্রাম পুলিশে নারীদের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে স্থানীয় সরকারের কার্যক্রম আরও স্বচ্ছ ও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, গ্রাম আদালত দীর্ঘদিন ধরে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রেখে আসছে। ছোটখাটো বিরোধ দ্রুত সমাধান হলে আদালতের চাপ কমবে এবং সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাবে।

তিনি বলেন, নারীর সম্পৃক্ততা বাড়লে শুধু প্রশাসনিক কার্যক্রমই নয়, সামাজিক নিরাপত্তা ও সেবাও আরও উন্নত হবে। বিশেষ করে নারী ও শিশু সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে নারী গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনডিপির সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন বিষয়ে সহযোগিতা আরও জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

Tags: নারীপুলিশসরকারস্থানীয় সরকার মন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চলমান শিক্ষক আন্দোলনের মাঝে পদত্যাগ করলেন ববি প্রক্টর ড. রাহাত হোসাইন
  • কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড
  • উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, কাল থেকে শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতির আবেদন ববি শিক্ষকের 
  • পদ্মা সেতু এলাকায় বৃক্ষরোপণ ও জাদুঘর উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম