Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে লাশ গুম:২৪ ঘণ্টায় আসামি আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৪ am ১১, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গরু ব্যবসায়ীকে হত্যা করে লাশ গুমের ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন পরেস নায়েক (৫০)। তিনি শ্রীমঙ্গল উপজেলার ফুসকুড়ি চা বাগান এলাকার মৃত পুতুল নায়েকের ছেলে।

রোববার (১০ মে) সন্ধ্যায় র‌্যাব-৯,সিপিসি-২ শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিঘাট ইউনিয়নের বালিশিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়,নিহত আবিদ আলী শ্রীমঙ্গল উপজেলার ঘাটিবস্তি বটেরতল এলাকার বাসিন্দা এবং পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। গত ৭ মে সন্ধ্যায় গরু কেনার উদ্দেশ্যে নগদ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন,পরেস নায়েক ও ভুট্টু সাওতাল নামের দুই ব্যক্তি আবিদ আলীকে গরু দেখানোর কথা বলে চা বাগানের ভেতরে নিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় আবিদ আলীর স্ত্রী শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর গত ৯ মে দুপুরে স্থানীয় এক মেম্বারের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা রাজঘাট এলাকার ফুসকুড়ি চা বাগানের একটি পানির ডোবা থেকে ভাসমান লাশ উদ্ধার করেন। পরে সেটি আবিদ আলীর মরদেহ বলে শনাক্ত করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ,গরু কেনার জন্য সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয় এবং পরে লাশ গুমের উদ্দেশ্যে পানির ডোবায় ফেলে রাখা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি পরেস নায়েককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপের আগে মেসির রুদ্ররূপ, জোড়া গোল করে বিশ্বকে দিলেন কড়া বার্তা
  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর
  • পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
  • তারেক রহমান অবশ্যই ঢাবির ছাত্র ছিলেন: আসিফ নজরুল
  • মোহাম্মদপুরে কলেজছাত্রকে ছিনতাই, মামলা না নেওয়ার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম