Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘মা পদক ২০২৬’ সম্মাননা পেলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৫ am ১১, মে ২০২৬
in বিনোদন
A A
0

বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ অর্জন করেছেন ঢাকাই চলচ্চিত্রের কালজয়ী অভিনেত্রী ববিতা। চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি একজন আদর্শ মা হিসেবে সন্তানকে যোগ্য করে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ববিতার হাতে এই বিশেষ পদক তুলে দেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত।

পদক গ্রহণের পর আবেগপ্লুত ববিতা বলেন, “একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় সার্থকতা। অভিনেত্রী হিসেবে জীবনে অনেক বড় বড় পুরস্কার পেলেও, মা হিসেবে এই স্বীকৃতি আমাকে অন্যরকম এক আনন্দ ও তৃপ্তি দিয়েছে।”

অনুষ্ঠানে ববিতার পাশাপাশি আরও কয়েকজন গুণী ব্যক্তিত্বের মায়েদের এই সম্মাননা জানানো হয়। তাদের মধ্যে ছিলেন অভিনেতা আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, হিমি ও ফারহানা ন্যান্সি।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল এই অভিনেত্রী তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি একুশে পদক ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন। এছাড়া আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে ‘আনন্দ মেলা’র পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা প্রদান করার কথা রয়েছে।

Tags: ‘মা পদক ২০২৬’ সম্মাননাকিংবদন্তি অভিনেত্রী ববিতাবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কিভাবে আবিষ্কার হলো মেকআপ?
  • দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে: শিক্ষামন্ত্রী
  • ভবন না থাকায় আকাশে মেঘ দেখলেই ছুটির ঘন্টা বাজায় দপ্তরি
  • সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলায় আহত মৌয়াল
  • ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধ ‘সিপাহী বিদ্রোহের ১৬৯ বছর’: জনগণ কখনোই পরাভব মানে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম