Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর

Bangla FMbyBangla FM
১০:১৪ pm ১০, মে ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও দশম জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। তিনি দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন উল্লেখ করে আ স ম ফিরোজের পক্ষে উচ্চ আদালতে জামিন আবেদন করা হয়। এ বিষয়ে আদালত পূর্বে একটি রুল জারি করেন। রোববার ওই রুলের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উচ্চ আদালতের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তিনি জানান, শিগগিরই আ স ম ফিরোজ কারামুক্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে ঢাকায় এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় ভাটারা থানায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে আ স ম ফিরোজকে ২০২৫ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় বনানী এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

Tags: আ স ম ফিরোজের জামিন মঞ্জুরসাবেক চিফ হুইপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • যশোরের যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ চারজন আটক
  • শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ উদ্বোধন
  • সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর
  • মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম