Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান

Bangla FMbyBangla FM
১০:০০ pm ১০, মে ২০২৬
in অপরাধ
A A
0

জাহাঙ্গীর আলম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শিরঘাটা এলাকা থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর সুমাইয়া (২০) নামে এক গৃহবধূ ও তার তিন বছর বয়সী মেয়ে মারিয়া রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় দুই পরিবারেই উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মে দুপুর আনুমানিক ১টার দিকে সুমাইয়া তার মেয়ে মারিয়াকে নিয়ে স্বামীর বাড়ি উপজেলার শিরঘাটা এলাকা থেকে বাবার বাড়ি পাঁচগাঁও যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরিবারের দাবি, ওই সময় তার শাশুড়ি তাকে পাথরঘাটা যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় তুলে দেন।

এরপর বিকেল প্রায় ৫টার দিকে সুমাইয়ার শাশুড়ি মেয়ের বাবার বাড়িতে ফোন করে জানতে চান তারা পৌঁছেছে কিনা। কিন্তু তখন পরিবারের সদস্যরা জানতে পারেন, সুমাইয়া ও তার মেয়ে এখনো সেখানে পৌঁছাননি। বিষয়টি অস্বাভাবিক মনে হলে উভয় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

নিখোঁজ সুমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে পরিবারের সদস্যরা জানান, বাড়ির নম্বর ছাড়া অন্য কোনো সন্দেহজনক নম্বর পাওয়া যায়নি।সুমাইয়ার স্বামীর নাম রাসেল এবং শ্বশুরের নাম শাজাহান শিরঘাটা তরফপুর ইউনিয়ন

ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝেও নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মা ও শিশুকে উদ্ধারের ব্যবস্থা করা হোক।

এ ঘটনায় ইতোমধ্যে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Tags: বিশেষ নিউজমির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • যশোরের যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ চারজন আটক
  • শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ উদ্বোধন
  • সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর
  • মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম