Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ১০, মে ২০২৬
in Top Lead News, আইন ও আদালত
A A
0

জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (১০ মে) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে তিনি এ মন্তব্য করেন।

এদিন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন ব্যবহার করে যেখানে পাবে সোজা গুলি করবে’—এ ধরনের নির্দেশনার বিষয়টি বিভিন্ন কথোপকথনে উঠে এসেছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, একজন সরকারপ্রধান হিসেবে এমন নির্দেশনা ছিল অমানবিক ও ভয়াবহ, যার ফলে সারাদেশে সহিংসতা বেড়ে যায় এবং বহু মানুষ নিহত হন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে, যাতে বহু মানুষ হতাহত হন। ওই সময় ফারহান ফাইয়াজসহ কয়েকজন নিহত হওয়ার ঘটনাও মামলার অংশ হিসেবে উল্লেখ করা হয়।

চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি, ব্যক্তিগত দায় এবং টার্গেটেড কিলিংয়ের অভিযোগ আনা হয়েছে। আগামী ৮ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলেও তিনি জানান।

Tags: #আন্তর্জাতিক_অপরাধ_ট্রাইব্যুনাল#আমিনুল_ইসলাম#জুলাই_আন্দোলন#শেখ_হাসিনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে বাসের ধাক্কায় নিহত কলেজ শিক্ষার্থীর পরিচয় মিলল
  • পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ
  • নাগরিক অধিকার রক্ষা পুলিশের নৈতিক দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি
  • ঠাকুরগাঁওয়ে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম