Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদীতে মা দিবসে ব্যতিক্রমী আয়োজন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৩ pm ১০, মে ২০২৬
in সারাদেশ
A A
0

নরসিংদী জেলা প্রতিনিধি:

বিশ্ব মা দিবস উপলক্ষে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন ও ব্যতিক্রমধর্মী আয়োজন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা নিজেদের মায়েদের হাতে ফুল তুলে দিয়ে জানায় ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

রোববার (১০ মে) নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা, তাদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় অতিথিবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. মো. আবু কাউছার সুমন।

তিনি বলেন, একজন মা তার সন্তানের জন্য জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েরা আরও বেশি ধৈর্য, মমতা ও আত্মত্যাগের মাধ্যমে সন্তানদের আগলে রাখেন। তাদের এই সংগ্রাম সমাজের কাছে অনুকরণীয়।

তিনি আরও বলেন, মা শুধু জন্মদাত্রী নন, সন্তানের প্রথম শিক্ষক ও সবচেয়ে বড় আশ্রয়স্থল। মায়ের ভালোবাসা ও পরিচর্যাতেই একজন সন্তান মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। প্রতিদিনই মায়ের জন্য ভালোবাসা থাকা উচিত, তবে এ ধরনের আয়োজন সন্তান ও মায়ের সম্পর্ককে আরও গভীর করে তোলে।

এসময় কবি কাজী কাদের নেওয়াজের বিখ্যাত পঙক্তি“মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, তার চেয়ে অধিক মধুর ত্রিভূবনে নাই” উদ্ধৃত করে মায়ের মর্যাদা ও ভালোবাসার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে শিশুদের হাতে ফুল নিয়ে মায়েদের শুভেচ্ছা জানানোর দৃশ্য উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। অনেক অভিভাবকই সন্তানের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন।

Tags: ১২ গরবিনী মায়ের সম্মাননায় মুখরিত মা দিবসমা দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি
  • ঠাকুরগাঁওয়ে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা
  • সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন
  • হেপাটাইটিস কেন হয়, এর থেকে বাঁচার উপায় কী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম