Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মমতার বাড়ি লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান বিজেপি সমর্থকদের

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৭ pm ০৯, মে ২০২৬
in বিশ্ব
A A
0

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে ফেরার পথে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন লক্ষ্য করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি সমর্থকরা। আজ শনিবার (৯ মে) শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে বিজেপি কর্মীরা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জড়ো হয়ে ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করে। এসময় তাদের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি ছিল এবং তারা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ মোতায়েন করা হয়। এমনকি সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নিজের বাসভবনে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানান তৃণমূল নেত্রী। সেখান থেকেই তিনি পশ্চিমবঙ্গকে রক্ষার ডাক দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Tags: বিজেপিবিশেষ নিউজমমতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে ঐতিহ্যবাহী কাইতলা পশুর হাট অস্তিত্ব সংকটে
  • কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে জবাই করে হত্যা
  • বিচার বিভাগে আমরা কোন রকম পলিটিসাইজেসন চাই না
  • হাম সংকটে সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
  • টাঙ্গাইলে ভুল চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম