Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারত থেকে পুশইন, দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৪ pm ০৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় কুলাউড়া থানার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পুশইনের শিকার ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাহুল তালুকদার (২৭),খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮),তার স্ত্রী সুমিত্রা দাস (৪৪),মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭),ছেলে হেমন্ত দাস (১৬),হামতপুর গ্রামের গোপাল দাস (২৭),সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) এবং তার স্ত্রী ফাতেমা বেগম (১৯)।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়,শুক্রবার সকালে ভারত সীমান্তঘেঁষা মুরইছড়া চা-বাগান এলাকায় নারী,পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান,তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

পরে তাদের পরিচয় যাচাই শেষে বিজিবি কুলাউড়া থানায় হস্তান্তর করে। খবর পেয়ে স্বজনরা থানায় যোগাযোগ করেন। নাগরিকত্বের প্রমাণপত্র যাচাই শেষে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর শনিবার (০৯ মে) জানান, বিজিবি ১০ জনকে থানায় হস্তান্তর করে। তারা চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Tags: বাংলাদেশভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
  • ভিসিকের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়
  • কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো
  • চব্বিশের অভ্যুত্থানে আহত শ্রমিকদের পাশে শ্রমিক অধিকার পরিষদ
  • নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে:প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম