Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৯ pm ০৯, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন বাংলাদেশি তরুণ আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন— গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর (বাতেনবাড়ি) গ্রামের হেবজু মিয়ার ছেলে মোরছালিন (এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজ) এবং মধুপুর গ্রামের নবীর হোসেন (৪০)। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দুইজনের মরদেহ ভারতের আগরতলার জিবি হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কয়েকজন চোরাকারবারী মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। একই সময়ে নবীর হোসেনসহ আরও কয়েকজন ওই এলাকায় উপস্থিত হন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় নবীর হোসেনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়েছে।

নিহত নবীর হোসেনের ছেলে মো. তপন জানান, তার বাবা সন্ধ্যার পর থেকে বাড়িতে ছিলেন না। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, সীমান্ত এলাকায় যাওয়ার পর বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন।

ধজনগর গ্রামের বাসিন্দা রিপন পাঠান জানান, রাতের দিকে ২০-২৫ জনের একটি দল সীমান্তের কাটাতারের কাছে গেলে বিএসএফ গুলি চালায়। এতে মোরছালিন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাকিরা আহত হয়ে পালিয়ে যান।

এ বিষয়ে চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন বলেন, একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার প্রাথমিক তথ্য পেয়েছি। বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

Tags: অপরাধপ্রশাসনবিএসএফের গুলিতে একজন নিহতভারতীয় সীমান্তরক্ষী বাহিনীসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
  • ভিসিকের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়
  • কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো
  • চব্বিশের অভ্যুত্থানে আহত শ্রমিকদের পাশে শ্রমিক অধিকার পরিষদ
  • নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে:প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম