Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময়সূচি প্রকাশ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৫ pm ০৮, মে ২০২৬
in খেলাধুলা
A A
0

ফিফা ফুটবল বিশ্বকাপের আসন্ন আসরের জন্য দল ঘোষণার আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবারই প্রথম ৪৮টি দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে এই মহাযজ্ঞ।

ফিফার নির্দেশনা অনুযায়ী, আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে ৪৮টি দেশের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে। কোনো দেশ চাইলে ২ জুনের আগেই তাদের দলের তালিকা প্রকাশ করতে পারবে। তবে ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের আগে সেটিকে দাপ্তরিকভাবে চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে না।

অংশগ্রহণকারী দলগুলোর জন্য কিছু বিশেষ নিয়ম বেধে দিয়েছে ফিফা। প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ফিফায় জমা দিতে হবে। তবে নিরাপত্তার খাতিরে ফিফা এই তালিকা জনসমক্ষে প্রকাশ করবে না। প্রাথমিক তালিকা থেকে ছেঁটে শেষ পর্যন্ত ২৩ থেকে ২৬ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করতে হবে। গোলরক্ষক প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াডে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।

আগামী ১১ জুন থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের আসর। ২০২৬ সালের এই মেগা আসরটি যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি ফুটবল ইতিহাসের বৃহত্তম আসর হতে যাচ্ছে।

Tags: #ফুটবলবিশ্বকাপ #ফিফা #বিশ্বকাপ২০২৬ #বিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অপরাধ দমনে সাংবাদিক-পুলিশের মতবিনিময় সভা
  • নল‌ছি‌টি‌তে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • বেরোবিতে ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি
  • টাওয়ার হ্যামলেটসে রিফর্ম ইউকে’র ঝড়ে চাপে বড় দলগুলো
  • লেবাননে নিহত প্রবাসী দিপালীর দাফন সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম