Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজধানীর বাজারে আগুন, দিশেহারা সাধারণ মানুষ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৭ pm ০৮, মে ২০২৬
in Top Lead News, অর্থনীতি
A A
0

রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা শুরু হয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। বর্তমানে বাজারে অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। সবজির পাশাপাশি বেড়েছে ডিম ও মুরগির দামও, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

শুক্রবার রাজধানীর খিলক্ষেতসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে সরবরাহ সংকটের অজুহাতে লাফিয়ে বাড়ছে সবজির দাম। আজকের বাজার দর একনজরে:

কাঁকরোল (১২০ টাকা), গোল বেগুন (১২০ টাকা), দেশি শসা (১২০ টাকা), লম্বা বেগুন (১০০ টাকা), ঝিঙা ও চিচিঙ্গা (১০০ টাকা)। পটল, করলা, ঢেঁড়স ও পেঁপে—সবই বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি।

সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায় এবং সাদা ডিম ১৩০ টাকায়। ডিমের পাশাপাশি মুরগির বাজারেও অস্থিরতা বিরাজ করছে। ব্রয়লার ১৭০-১৮০ টাকা কেজি। দেশি মুরগি কেজিতে ৪০ টাকা বেড়ে ৭৮০ টাকা। লেয়ার ২০ টাকা বেড়ে ৩৭০ টাকা।

গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও চিনির দাম কেজিতে ৫ টাকা বেড়ে ১১০ টাকায় দাঁড়িয়েছে। খোলা আটা ৫৫ টাকা ও ময়দা ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বড় লাফ দিয়েছে এলাচের দাম; কেজিতে ৪০০ টাকা বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে ৪,৮০০ থেকে ৫,৪০০ টাকায়।

সাধারণ ক্রেতারা বলছেন, কোনো কারণ ছাড়াই প্রতিনিয়ত দাম বাড়ায় তারা দিশেহারা। বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি না থাকায় খাদ্যতালিকায় কাটছাঁট করতে হচ্ছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পরিবহণ খরচ বৃদ্ধি এবং গ্রামাঞ্চল থেকে সরবরাহ কম থাকায় পাইকারি বাজারে দাম বেশি, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে।

Tags: নিত্যপণ্যের দামবাজারে আবারও অস্থিরতামধ্যবিত্ত মানুষরাজধানীসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লেবাননে নিহত প্রবাসী দিপালীর দাফন সম্পন্ন
  • ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী
  • মাটিরাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম সম্পন্ন
  • রাজধানীতে র‍্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ ১১ জন গ্রেফতার
  • সুনামগঞ্জে ক্ষুদে সাংবাদিকদের ফলো-আপ কর্মশালা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম